এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বড়লেখা সীমান্তে বাংলাদেশি নাগরিকসহ ১৮ রোহিঙ্গা আটক

Daily Jugabheri
প্রকাশিত 03 September, Wednesday, 2025
বড়লেখা সীমান্তে বাংলাদেশি নাগরিকসহ ১৮ রোহিঙ্গা আটক

যুগভেরী ডেস্ক ::: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একজন বাংলাদেশি নাগরিক ও নারী-শিশুসহ ১৭ জন রোহিঙ্গাকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।

মঙ্গলবার সকালে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে শাহবাজপুর চা বাগান এলাকা থেকে তাদের আটক করে বিজিবি নিউ পাল্লাথল বিওপির টহলদল।

গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বাকি ১৭ জন রোহিঙ্গার মধ্যে চারজন পুরুষ, পাঁচজন নারী ও আটজন শিশু। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক চৌধুরী জানান, ভারত থেকে বিএসএফ কর্তৃক ঠেলে দেওয়া এসব মানুষকে আমাদের টহলদল সীমান্তের ভেতর থেকে আটক করেছে। পরিচয় শনাক্তের পর মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 September 2025

বড়লেখা সীমান্তে বাংলাদেশি নাগরিকসহ ১৮ রোহিঙ্গা আটক

বিস্তারিত কমেন্টে