এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট রায়নগরে রাস্তায় পড়ে আছে কিশোর

Daily Jugabheri
প্রকাশিত 30 August, Saturday, 2025
সিলেট রায়নগরে রাস্তায় পড়ে আছে কিশোর

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর রায়নগরে রাস্তার ফুটপাতে পড়ে আছে এক কিশোর। ১৫/২০ দিন ধরে পড়ে থাকা ছেলেটি কথা বলতে পাড়ে না। তবে ইশারা করলে সাড়া দেয়।
স্থানীয় লোকজন জানান, ১৫/২০ দিন ধরে ছেলেটি রায়নগর পয়েন্টের নিকটবর্তী আগপাড়া রাস্তায় পড়ে আছে। তবে সে কারো সাথে কোনো কথা বলছে না। মা-বাবা কিংবা আত্মীয়-স্বজন ও নিজ ঠিকানা সম্পর্কেও কিছু বলছে না। তবে ইশারা করলে কিছুটা সাড়া দেয়। তারা জানান, দীর্ঘদিন ধরে ছেলেটিকে এভাবে পড়ে থাকতে দেখে তারা উদ্বিগ্ন। ছেলেটির বিষয়ে পুলিশকে অবগত করা হয়। এ খবর পেয়ে পুলিশ সেখানে পৌছে। তবে ছেলেটির বিষয়ে কোনো কিছু করেনি। বিষয়টি মিডিয়াকে অবগত করার জন্য বলে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
30 August 2025

সিলেট রায়নগরে রাস্তায় পড়ে আছে কিশোর

বিস্তারিত কমেন্টে