এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা

Daily Jugabheri
প্রকাশিত 21 August, Thursday, 2025
৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা

যুগভেরী ডেস্ক ::: আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে ভারী বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতর জানিয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় আওও জানানো হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
21 August 2025

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা

বিস্তারিত কমেন্টে