এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

চট্টগ্রামের সিটি গেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত 18 August, Monday, 2025
চট্টগ্রামের সিটি গেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: চট্টগ্রাম নগরীর প্রবেশ মুখে সিটি গেট এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে একটি পিকআপের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। পিকআপটিতে সব মিলে ১০ জন ছিল বলে জানায় ফায়ার সার্ভিস। হতাহতরা সবাই মাছ ব্যবসায়ী।

সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রামের আকবর শাহ এলাকার সিটি গেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। তারা সবাই প্রতিদিনের মতো চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন মাছ নিয়ে আসার জন্য। হতাহতের ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহতদের মধ্যে ৩ জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, কালা দাশ (৩০), আকাশ দাশ (২৮), অজিত দাশ (৩০)। অন্য ২ জনের নাম পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিসহকারী পরিচালক মো. আলমগীর হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। এখনো তারা ঘটনাস্থলে আছে।

পুলিশ জানায়, দুর্ঘটনায় পিকআপ ভ্যানের সামনে থাকা তিনজন ঘটনাস্থলে নিহত হন। আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের সুরতহাল করা হচ্ছে। ময়না তদন্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
18 August 2025

চট্টগ্রামের সিটি গেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

বিস্তারিত কমেন্টে