এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মেকআপ ছাড়া ছবি নিয়ে যা বললেন ভাবনা

Daily Jugabheri
প্রকাশিত 29 July, Tuesday, 2025
মেকআপ ছাড়া ছবি নিয়ে যা বললেন ভাবনা

বিনোদন ডেস্ক :: টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজ করেছেন সিনেমাতেও। এবার এই অভিনেত্রী জানালেন নিজের কাজের ধরন ও দর্শনের কথা। আর সম্প্রতি সামাজিকমাধ্যমে আলোচনায় এসেছে অভিনেত্রীদের নো-মেকআপ লুক। তাই অভিনেত্রীও মেকআপ ছাড়া একটি ছবি শেয়ার করেছেন ফেসবুকে।

গতকাল রবিবার এক পোস্টে নতুন সিনেমা ‘চারুলতা’র লুক শেয়ার করে ভাবনা লিখেছেন, ‘মেকআপ ছাড়া ছবি নিয়ে নিউজের শেষ নেই। তবে আমার কাজ যারা দেখেন, তারা জানেন- আমার বেশিরভাগ চরিত্র আমি নির্মাণ করেছি মেকআপবিহীন এবং সেই চরিত্র হয়ে ওঠার জন্য আমাকে ডিরেক্টর যেভাবে দেখতে চেয়েছেন সেভাবেই চেয়েছি পর্দায় হাজির হতে।’

৮ বছর আগে মুক্তি পাওয়া ভাবনার প্রথম সিনেমা ‘ভয়ংকর সুন্দর’র প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী বলেন, ‘আমার প্রথম সিনেমা ভয়ংকর সুন্দর-এ আমি মেকআপ ছাড়া পর্দায় হাজির হয়েছি। আমি বেশিরভাগ সময়ই মেকআপ ছাড়া থাকি, এবং সেটা নিয়ে অন্যদের অনেক কথা শুনতে হয়। আমি কখনোই সেই চেনা নায়িকাটা হতে চাইনি। আমি হতে চাই আমার মতো।’

সবশেষে রাইসুল ইসলাম অনিক পরিচালিত নতুন সিনেমা ‘চারুলতা’র লুক নিয়ে ভাবনা বলেন, ‘এই ছবিটা আমার নতুন সিনেমা “চারুলতা”র। দেখেই বুঝতে পারছেন। আমি অভিনেতা হতে চাই, তার মানে এই নয় যে আমি ধুম-ধারাক্কা নাচে-গানে ভরপুর সিনেমা করতে চাই না। আমি ৩ বছর বয়স থেকে নাচ শিখেছি, নাচের সিনেমা তো করবই। সব ধরনের সিনেমাই আমি করতে চাই। এবং এই যে ছোটবেলা থেকে তৈরি হচ্ছি একটু একটু করে, একদিন অবশ্যই আপনাদের সবচেয়ে প্রিয় অভিনেতা হবো- এটাই আমার বিশ্বাস। কারণ আমার শক্তি আমার দর্শক। তারাই আমাকে বাঁচিয়ে রেখেছেন। তারা আমাকে ভালোবাসে বলেই আমাকে মানুষ কাজে নিতে বাধ্য হয়।’

বলা দরকার, মুক্তির অপেক্ষায় রয়েছে ভাবনার ‘যাপিত জীবন’, ‘দামপাড়া’, ‘পায়েল’সহ একাধিক সিনেমা। আর চলতি বছর তিনি ‘চারুলতা’র শুটিংও শেষ করেছেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
29 July 2025

মেকআপ ছাড়া ছবি নিয়ে যা বললেন ভাবনা

বিস্তারিত কমেন্টে