এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

সন্তানকে জোর করে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক বানাবেন না : আসিফ

Daily Jugabheri
প্রকাশিত ১৩ জুন, শনিবার, ২০২৬
সন্তানকে জোর করে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক বানাবেন না : আসিফ

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। বাংলাদেশেও এই দুই দলের সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস ও প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের।
তবে এই সমর্থনের বিষয়টি যেন শিশুদের ওপর চাপিয়ে দেওয়া না হয়, সে বিষয়ে সচেতনতার বার্তা দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের ওপর নিজেদের পছন্দ চাপিয়ে না দিয়ে তাদের নিজস্ব পছন্দ-অপছন্দকে সম্মান জানানো উচিত।

পোস্টে আসিফ লেখেন, ‘আপনার সন্তানকে জোর করে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সমর্থক বানাবেন না। তাদের নিজের পছন্দ অনুযায়ী দল বেছে নেওয়ার সুযোগ দিন।
তাদের পছন্দকে সমর্থন করুন।’

তার এই সংক্ষিপ্ত বার্তাটি সামাজিকমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।
অনেকেই মন্তব্য করে জানিয়েছেন, খেলাধুলার প্রতি ভালোবাসা গড়ে ওঠা উচিত স্বাধীনভাবে, কোনো চাপ বা বাধ্যবাধকতার মাধ্যমে নয়।

আবার কেউ কেউ বলেছেন, শিশুদের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া তাদের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব বিকাশে ইতিবাচক ভূমিকা রাখে।

ফুটবলকে কেন্দ্র করে বাংলাদেশে প্রায়ই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে মজার খুনসুটি দেখা যায়। অনেক পরিবারেই বাবা-মা বা বড় ভাইবোনদের পছন্দের দল অনুসরণ করে ছোটরাও সমর্থক হয়ে ওঠে।

তবে আসিফের মতে, এ ক্ষেত্রে শিশুদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা উচিত নয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন

সন্তানকে জোর করে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থক বানাবেন না : আসিফ

১৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »