এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

এসএসসিতে সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১৪ জন

Daily Jugabheri
প্রকাশিত ১০ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫
এসএসসিতে সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১৪ জন

যুগভেরী ডেস্ক ::: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট ৬৮.৫৭ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। এবার সিলেটে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন।

বৃহস্পতিবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ড কার্যালয়ে এ ফলাফল প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো আনোয়ার হোসেন চৌধুরী।

তিনি জানান, এবছর মোট পরীক্ষার্থী ছিলো-১ লক্ষ ২ হাজার ২১৯ জন। এরমধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন।

বিভাগ ভিত্তিক ফলাফলে জানা যায়, বিজ্ঞান বিভাগে ৭৭.৪৭ শতাংশ, মানবিকে ৬৪.৭১ শতাংশ এবং ব্যবসা প্রশাসনে ৭৬.৯৫ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন