এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

রাজধানীতে সাবেক এমপি নাঈমুর গ্রেফতার

Daily Jugabheri
প্রকাশিত ০৩ জুলাই, বৃহস্পতিবার, ২০২৫
রাজধানীতে সাবেক এমপি নাঈমুর গ্রেফতার

যুগভেরী ডেস্ক ::: রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে মানিকগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (২ জুলাই) রাতে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ৫ আগস্টের ঘটনাসহ তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়েছে।

তিনি আরও বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যে ভিত্তিতে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা টিম রাতে তাকে গ্রেফতার করে। এ সময় তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন