এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত 30 June, Monday, 2025
নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

যুগভেরী ডেস্ক ::: এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা বিনতে মারুফ রাজধানীর সাভার থেকে উদ্ধার হয়েছেন। গত রোববার (২৯ জুন) রাতে অভিযান চালিয়ে সাভার থেকে তাকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেছেন।মাহিরা মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী।

জানা যায়, গতকাল রোববার সকাল ৮টার দিকে পরীক্ষা দিতে ভাটারা এলাকার বাসা থেকে বের হন মাহিরা। দুপুর ১টার মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাসায় ফেরেনি সে। এতে উদ্বিগ্ন হয় পরিবার। পরীক্ষাকেন্দ্রে খোঁজ নিতে যায়। কর্তৃপক্ষ জানায়, ওইদিন মাহিরা পরীক্ষাকেন্দ্রে উপস্থিতই হয়নি।

এ ঘটনায় ওই দিন সন্ধ্যার দিকে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মাহিরার পরিবার। এরপর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধারে তৎপরতা চালায়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
30 June 2025

নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

বিস্তারিত কমেন্টে