এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড

Daily Jugabheri
প্রকাশিত 25 June, Wednesday, 2025
মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড

নিজস্ব সংবাদদাতা,মধ্যনগর ::: সুনামগঞ্জের টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় ৫ জন মাদকসেবীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

বুধবার (২৫ জুন) রাতে মধ্যনগর এলাকা থেকে অভিযান চালিয়ে ৫জন মাদক সেবনকারীকে আটক করা হয়। পরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে হাতেনাতে আটক ৫ জন মাদকসেবীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৯ ধারার অপরাধের দায়ে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০টাকা অর্থদন্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মাজিস্ট্রেট উজ্জ্বল রায়। দণ্ডিতরা হলেন তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন, আহমেদ মাহফুজ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
25 June 2025

মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড

বিস্তারিত কমেন্টে