এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট-তামাবিল সড়ক: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Daily Jugabheri
প্রকাশিত 25 June, Wednesday, 2025
সিলেট-তামাবিল সড়ক: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

যুগভেরী ডেস্ক ::: সিলেটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। বুধবার বিকেল ৪ টার দিকে সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুরের করিছেরপুল নামক স্থানে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কায় দেয়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী। তার মোটরসাইকেলটিও দুমড়েমুচড়ে যায়।

এদিকে, নিহতের পরিচয় নিয়ে দু ধরণের তথ্য পাওয়া গেছে। নিহতের বাড়ি রাজশাহী। তিনি পাটেক্স গ্রুপের সুনামগঞ্জের সেলস ম্যানেজার হিসেবে কাজ করতেন।

তবে হাইওয়ে পুলিশের তামাবিলের ওসি হাবিবুর রহমান জানান, নিহতের নাম মো আনোয়ার হোসেন। তার বাড়ি বরিশাল। তিনি এসিআই কোম্পানিতে চাকরি করেন।

ওসি জানান, দুর্ঘটনার পর পর ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
25 June 2025

সিলেট-তামাবিল সড়ক: ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বিস্তারিত কমেন্টে