এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

হাবিবুল হক শিক্ষা তহবিলের সহযোগিতায় মিশুক বিশ্বাসের স্বপ্নযাত্রা

Daily Jugabheri
প্রকাশিত 23 June, Monday, 2025
হাবিবুল হক শিক্ষা তহবিলের সহযোগিতায় মিশুক বিশ্বাসের স্বপ্নযাত্রা

যুগভেরী ডেস্ক ::: আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনালের সহযোগী সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর স্থায়ী প্রকল্প হাবিবুল হক হিমোফিলিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিশুক বিশ্বাসের যুক্তরাষ্ট্রের কেলিফোনিয়া রিডার্স বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণায় শিক্ষাবৃত্তির স্বপ্নযাত্রায় হাবিবুল হক শিক্ষা তহবিলের ট্রাভেল চেক হস্তান্তর ও ১ম ভাইস জেলা গভর্নর কামরুজ্জামান লিটন এমজেএফ এর জন্মদিন উদযাপন গত ২০ জুন শুক্রবার, চট্টগ্রাম দক্ষিণ কাট্টলিস্থ সংস্থার প্রধান কার্যালয় রোকেয়া হক মেনশনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বর্ষীয়ান সমাজসেবী মিসেস সখিনা বেগম, প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন এমজেএফ, বিশেষ অতিথি ছিলেন জয়েন্ট ক্যাবিনেট সেক্রেটারী লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, সম্মানিত অতিথি ছিলেন সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন একেএম. শওকত হাসান খান। ক্লাব প্রেসিডেন্ট (ইলেক্ট) নুরুল আকবর কাজলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লায়ন রোকেয়া হক, লায়ন একরামুল হক ভুঁইয়া, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, ট্রেজারার (ইলেক্ট) লায়ন উম্মে হাবিবা, লায়ন মনির উদ্দীন চৌধুরী, লায়ন জাবেদ ইসলাম, লায়ন নিয়াজ চৌধুরী জকি, তাসকিন ইরা, লিও জেলার ট্রেজারার (ইলেক্ট) হোসাইন মোহাম্মদ নিক্সন, লিও প্রেসিডেন্ট আকিল, ইনকামিং প্রেসিডেন্ট লিও মিরাজ উদ্দিন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
23 June 2025

হাবিবুল হক শিক্ষা তহবিলের সহযোগিতায় মিশুক বিশ্বাসের স্বপ্নযাত্রা

বিস্তারিত কমেন্টে