এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত

Daily Jugabheri
প্রকাশিত ২৩ জুন, সোমবার, ২০২৫
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা নিহত

যুগভেরী ডেস্ক ::: নীলফামারীর জলঢাকা এলাকায় সিএনজি অটোরিক্সা এবং মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। নিহত রেজয়ানুল ইসলাম সৈকত(৩৮) ছিলেন ডালিয়া পানি উন্নয়ন বিভাগে কর্মরত সহকারী হিসাব রক্ষক।গত রবিবার (২২ জুন) বিকালে ওই ঘটনায় আরও ৭ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

পুলিশ এবং প্রত্যক্ষদশীরা জানায়, বিকাল ৫টার দিকে তিস্তাপাড়ের ডিমলা উপজেলার ডালিয়া থেকে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ৬ জন যাত্রী নিয়ে নীলফামারীর জলঢাকা উপজেলা আসছিল। পথে জলঢাকা-ডালিয়া সড়কের জলঢাকা এলাকার গোলমুন্ডা ইউনিয়নের বনগ্রাম সুইস গেট এলাকায় বিপরীত দিক দিয়ে আসা ভুট্টা বোঝাই ট্রলির সাথে সিএনজি অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সার চালকসহ ৬ যাত্রী এবং ট্রলির ২ হেলপারসহ মোট ৮ জন আহত হন।

এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা হাসপাতালে নেয়। পরে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে রেজয়ানুল ইসলাম সৈকত মারা যান। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, বাকি আহত ৭ জন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন