
যুগভেরী ডেস্ক ::: লেগুনার সঙ্গে স্কুটারের সংঘর্ষে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ১নং গোদাগাড়ী ইউনিয়নের জলাহার এলাকায় আজ বুধবার সকাল ১০টা ৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। নিহত এনজিওকর্মীর নাম মমতাজ খাতুন (৩০), তিনি রাজশাহীর নারায়নপুর গ্রামের গোদাগাড়ী থানার বাসিন্দা।
তিনি ওয়েভ ফাউন্ডেশন এনজিওর রামনগর, গোদাগাড়ী শাখায় কমিউনিটি মবিলাইজেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, মমতাজ খাতুন ব্যক্তিগত স্কুটিতে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। যাওয়ার পথে গোদাগাড়ী-আমনুরা আঞ্চলিক সড়কের জলাহার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, ঘটনার পর লেগুনাচালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন