এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন: উপদেষ্টা সাখাওয়াত

Daily Jugabheri
প্রকাশিত ১৮ জুন, বুধবার, ২০২৫
নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন: উপদেষ্টা সাখাওয়াত

যুগভেরী ডেস্ক ::: নভেম্বরের মধ্যেই সংশোধিত শ্রম আইন চূড়ান্তের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রি. জে. (অব) এম সাখাওয়াত হোসেন। বুধবার (১৮ জুন) বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বর্তমানে ৩৫ লাখ শিশু শ্রমিক রয়েছে। এরমধ্যে ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। এ অবস্থায় আগামী নভেম্বরের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে।

তিনি জানান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ওয়ালটনের পক্ষ থেকে ৬ কোটি ১২ লাখ ১০ হাজার ৩৭৮ টাকা এবং বিএসআরএম ২ কোটি ৫৫ লাখ ৪৪ হাজার ৪৪৭ টাকার অর্থ সহায়তা দেয়া হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন