এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

দুইদিন ব্যাপী অ্যাডভান্সড ফিজিও কেয়ারের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

Daily Jugabheri
প্রকাশিত 17 June, Tuesday, 2025
দুইদিন ব্যাপী অ্যাডভান্সড ফিজিও কেয়ারের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর শিবগঞ্জে অ্যাডভান্সড ফিজিও কেয়ারের উদ্যোগে ২ দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ফিজিওথেরাপি প্রদান সম্পন্ন হয়েছে। গত (১৫ জুন) শুরু হয়ে সোমবার (১৬ জুন) রাতে শিবগঞ্জ সোনাপাড়াস্থ অ্যাডভান্সড ফিজিও কেয়ারের উদ্বোধন উপলক্ষে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ১ থেকে ৫ হাজার টাকা মূল্যের ফিজিওথেরাপি বিনামূল্যে রোগীদের প্রদান করা হয়েছে।চিকিৎসা সেবা প্রদান করেন অ্যাডভান্সড ফিজিও কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও অর্থোপেডিক সার্জন ডা. মো. আলমাহির ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন অ্যাডভান্সড ফিজিও কেয়ারের চেয়ারম্যান মো. আফজাল হোসেন, লিড ফিজিওথেরাপিস্ট প্লাবন চৌধুরী (বিপিটি), ফিজিওথেরাপি এসিস্ট্যান্ট জুবায়ের আহমদ, মেডিক্যাল টেকনলজিস্ট রাবেয়া আক্তার চৌধুরী, এস এম ফারহানা আক্তার তনি, শ্রাবনি দাশ রিয়া প্রমুখ।
বিশেষজ্ঞ অর্থপেডিক্স সার্জন ও বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট ধারা পরিচালিত অ্যাডভান্সড ফিজিও কেয়ারে বাত-ব্যথা, স্ট্রোক-প্যারালাইসিস চিকিৎসায় একটি অত্যাধুনিক মানের ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্রের উদ্বোধনের পর থেকে এ চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়। অ্যাডভান্সড ফিজিও কেয়ারে রোগীদের জন্য জুন মাসব্যাপী সকল চিকিৎসা সেবায় ২০% ছাড় দেওয়া হবে। চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন অ্যাডভান্সড ফিজিও কেয়ারের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 June 2025

দুইদিন ব্যাপী অ্যাডভান্সড ফিজিও কেয়ারের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

বিস্তারিত কমেন্টে