এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

যুবনেতা সামাদ হোসেন সাজু -এর পিতার মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

Daily Jugabheri
প্রকাশিত 11 June, Wednesday, 2025
যুবনেতা সামাদ হোসেন সাজু -এর পিতার মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

যুগভেরী ডেস্ক ::: সিলেট জেলা যুবদলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক সামাদ হোসেন সাজু এর পিতা সিলেট সদর উপজেলার চাতলীবন্দ নিবাসী চাতলীবন্দ জামে মসজিদের দীর্ঘদিনের মোতাওয়াল্লী আব্দুল মতিন (বুধবার) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

বুধবার (১১জুন ) এক শোক বার্তায় সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো, সম্রাট হোসেন মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বলেন, সহযোদ্ধা সামাদ হোসেন সাজু পিতার মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের মতো আমরাও গভীরভাবে সমব্যাথী। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তৌফিক দিন। আমিন

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
11 June 2025

যুবনেতা সামাদ হোসেন সাজু -এর পিতার মৃত্যুতে জেলা ও মহানগর যুবদলের শোক

বিস্তারিত কমেন্টে