এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

Daily Jugabheri
প্রকাশিত ০৮ জুন, রবিবার, ২০২৫
৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

যুগভেরী ডেস্ক ::: সপ্তাহের শেষ দিকে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ রবিবার দেশের পাঁচটি বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৮ জুন সন্ধ্যা ৬টার পর ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের একাধিক স্থানে দমকা বাতাসের সঙ্গে বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া সারাদেশে দিন-রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

কারাগারে ঈদ অনুষ্ঠানের মঞ্চ মাতালেন ‘বন্দি’ কণ্ঠশিল্পী নোবেলকারাগারে ঈদ অনুষ্ঠানের মঞ্চ মাতালেন ‘বন্দি’ কণ্ঠশিল্পী নোবেল ৯ জুন সন্ধ্যা ৬টা থেকে দেশের অধিকাংশ স্থানে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, ঢাকার পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের নির্দিষ্ট কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের অন্য অংশে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাও রয়েছে।

এসব তথ্য আবহাওয়া অফিসের প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাসের ভিত্তিতে জানানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন