এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

নওয়াগাওঁ গ্রামবাসীর পক্ষ থেকে দুই শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত 06 June, Friday, 2025
নওয়াগাওঁ গ্রামবাসীর পক্ষ থেকে দুই শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের নওয়াগাওঁ গ্রামবাসীর পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুই শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী। শুক্রবার (৬ জুন) বিকাল ৩ টায় নওয়াগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ২ শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম, নওয়াগাওঁ ক্বওমি মাদরাসার মুহতামীম মাওলানা নেছার আহমদ,
নওয়াগাও গ্রামের বিশিষ্ট মুরব্বি মনোহর আলী, শওকত আলী দুলু,নন্দিরগাওঁ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নজমুল হক,বিলাল উদ্দিন, আমির উদ্দিন, শেখ শাহরিয়ার হোসেন প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
06 June 2025

নওয়াগাওঁ গ্রামবাসীর পক্ষ থেকে দুই শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

বিস্তারিত কমেন্টে