এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

বাজেটে জিডিপি যা ধরা হয়েছে তা অবাস্তব: আমীর খসরু

Daily Jugabheri
প্রকাশিত ০৪ জুন, বুধবার, ২০২৫
বাজেটে জিডিপি যা ধরা হয়েছে তা অবাস্তব: আমীর খসরু

যুগভেরী ডেস্ক ::: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২০২৫-২৬ অর্থবছরের জিডিপি যা ধরা হয়েছে, তা বিগত সরকারের আদলেই অবাস্তব ও কাগজনির্ভর। বুধবার (৪ জুন) সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাজেটে দরিদ্রতার লাগাম আরও টেনে ধরা যেত। আন্তবর্তী সরকারের ব্যবসায়ী সমাজ ও রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রয়োজন ছিল। সরকার ব্যাংক খাতের ওপর বেশি নির্ভরশীল।

তিনি বলেন, রাজস্ব আদায়ের নতুন পথ খুলতে হবে। অদক্ষ উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা নেই বাজেটে।

এ সময় নির্বাচন পরবর্তী ১৮০ দিনের কর্মপরিকল্পনার আংশিক পরিকল্পনা তুলে ধরেন বিএনপি নেতা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন