এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

……………………………

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

Daily Jugabheri
প্রকাশিত ২৮ মে, বুধবার, ২০২৫
চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

নিউজ ডেস্ক ::: চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে তিনি টোকিও বিমানবন্দরে পৌঁছান। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী।

এর আগে জাপানের নিক্কেই সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২৭ মে) রাত ২টা ১০ মি. রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা দেন ড. মুহাম্মদ ইউনূস।

জানা গেছে, নিক্কেই সম্মেলনে অংশ নেবেন তিনি। এ সফরে প্রধান উপদেষ্টা জাপানের বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক এবং উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত আলোচনা করার কথাও রয়েছে।

এদিকে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে গত সোমবার এক প্রেস ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী বলেন, এই বার মোট সাতটি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে বাংলাদেশ-জাপান। এ সময় জাপানের কাছে সহজ শর্ত ও স্বল্প সুদে ১ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চাইবে ঢাকা।

একই সঙ্গে, জাপানের জনশক্তি রপ্তানিতে একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই সফর শেষে আগামী সপ্তাহে তার দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন