এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে দুজন আহত

Daily Jugabheri
প্রকাশিত 25 May, Sunday, 2025
ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে দুজন আহত

নিউজ ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গত শনিবার (২৪ মে) মধ্যরাতে উপজেলার খাদলা সীমান্তের শ্যামনগর এলাকার ভারত অংশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম (২৮) ও আজাদ হোসেন (২৬)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের অংশে ঢুকে পড়ে। তবে তারা কেন সীমান্ত পার হয়েছিল- তা স্পষ্ট করে জানা যায়নি। এ সময় সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়ে। এতে দুইজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিজিবির ৬০ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেনে তারা ভারত অংশে গিয়েছিল- সেটি এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
25 May 2025

ব্রাহ্মণবাড়িয়ায় বিএসএফের গুলিতে দুজন আহত

বিস্তারিত কমেন্টে