এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত 08 May, Thursday, 2025
সিলেটে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন

যুগভেরী ডেস্ক ::: সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় রোগীদের উন্নত সেবা দেওয়ার জন্য ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং কোম্পানি হলি সিলেট হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহিম কায়সার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ ও হাসপাতালের ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম, হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর জেনারেল এন্ড টেকনিক্যাল পার্চেজ কমিটির আহবায়ক মোস্তাক আহমদ, মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শাহানা ফেরদৌস চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. জি এম মনিরুল ইসলাম, উপ-পরিচালক ডা. তাফহীম আহমদ রিফাত, সহকারী পরিচালক মৃদুল গুপ্ত, অর্থোপ্রেডিক্স বিভাগের অধ্যাপক ডা. ফরিদ আহমদ, ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের ডা. মো. আমিনুল ইসলাম, ডা. আবুল বাসার মো. মনিরুল ইসলাম, ডা. হোমায়রা আফসানা প্রমুখ।
ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগে অত্যাধুনিক ডেন্টাল ইউনিট, আরভিজি এক্স-রে মেশিন, নিখুঁত রুট ক্যানেল চিকিৎসার জন্য এপেক্স লোকেটর, আল্ট্রাসনিক স্কেলার মেশিন, লাইট কিউর মেশিন ও জীবানুমুক্ত করণের অটোক্লেঢ মেশিন ও ইউভি স্টোরেজ এর মাধ্যমে রোগীদের উন্নত সেবা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
08 May 2025

সিলেটে ডেন্টাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী বিভাগের উদ্বোধন

বিস্তারিত কমেন্টে