এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে ট্রাক চাপায় ২ জনের প্রাণ

Daily Jugabheri
প্রকাশিত 15 April, Tuesday, 2025
সিলেটে ট্রাক চাপায় ২ জনের প্রাণ

যুগভেরী ডেস্ক ::: সিলেটের মোগলাবাজার থানা এলাকার পারাইরচক এলাকায় ট্রাক চাপায় এক চালক ও এক হেলপার নিহত হয়েছেন।

গত সোমবার (১৪ মার্চ) রাতে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক শাহীন মিয়া (৫০) ও হেলপার কামাল মিয়া (৪৫)।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচক এলাকায় চাকা পাংচার হয়ে একটি ট্রাক বিকল অবস্থায় সড়কের এক পাশে দাঁড় করানো ছিল। ওই ট্রাকের চালক ও হেলপার বিকল ট্রাকটি মেরামত করার চেষ্টা করছিলেন।এসময় শ্রীরামপুর থেকে পারাইরচকের দিকে আসা পাথরবোঝাই অন্য একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

 

ওসি জানান, মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকও। তবে চালক পালিয়ে গেছে।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
15 April 2025

সিলেটে ট্রাক চাপায় ২ জনের প্রাণ

বিস্তারিত কমেন্টে