এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ভূমিকম্পে কাঁপলো সিলেট

Daily Jugabheri
প্রকাশিত 11 April, Friday, 2025
ভূমিকম্পে কাঁপলো সিলেট

যুগভেরী ডেস্ক ::: সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকাল ৪টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট থেকে ১০৭ কিলোমিটার দুরে ভারতের ত্রিপুরায়। ভূমিকম্প নিয়ে অনেককে সামাজিক মাধ্যমে পোস্ট দিতে দেখা যায়।

এরআগে ৫ মার্চ বেলা ১১টা ৩৮ মিনিটে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
11 April 2025

ভূমিকম্পে কাঁপলো সিলেট

বিস্তারিত কমেন্টে