এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সাবেক কাউন্সিলর ইলিয়াছুর রহমানে পরিবারে পক্ষ থেকে ঈদের উপহার হিসেবে শাড়ী লুঙ্গী বিতরণ

Daily Jugabheri
প্রকাশিত 28 March, Friday, 2025
সাবেক কাউন্সিলর ইলিয়াছুর রহমানে পরিবারে পক্ষ থেকে ঈদের উপহার হিসেবে শাড়ী লুঙ্গী বিতরণ

যুগভেরী ডেস্ক ::: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ ও তার পরিবারের উদ্যোগে সিলেট সিটি নগরীর ৮নং ওয়ার্ডবাসীর জন আনুমানিক কয়েক হাজার মানুষকে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি, কাপড় বিতরণ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার (২৮ মার্চ ) দুপুরে কুচারপাড়াস্থ নিজ বাসায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। ঈদের আগে এসব বস্ত্র পেয়ে কয়েক হাজার অসহায়ের মুখে ফুটেছে হাসি।

ঈদের কাপড় বিতরণে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী “মো: আলতাফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী করিম উল্লাদ হেলাল, বিশিষ্ট ব্যাংকার দেবজ্যোতি মজুমদার রতণ, ব্যবসায়ী নুরুল ইসলাম নুর, ব্যবসায়ী সাহেদ আহমদ ও সুমন রাম। আরোও উপস্থিত ছিলেন, যুবক আয়েছুজ্জামান আয়েছ, আবু রুবাইয়াত মোঃ সাকিব, আবু হাসনাত মো: আকিব, আবু নাহিয়ান মো: নিহাল, আবু আহিয়ান মোঃ নিভান ও তামিম ফুয়াদসহ বিভিন্ন জন।

ঈদ উপহারের শাড়ি-লুঙ্গি বিতরণের বক্তারা বক্তব্য বলেন, সাবেক কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ ধর্মীয় উৎসব ছাড়াও বিভিন্ন সময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিলেন ও তার পরিবারের লোকজন সার্বিক সহযোগিতায় করছে। এরই ধারবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, কাপড় বিতরণ । দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ঈদের বস্ত্র বিতরণ । পরিশেষে সবাইকে অগ্রিম ঈদ মোবারক।

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
28 March 2025

সাবেক কাউন্সিলর ইলিয়াছুর রহমানে পরিবারে পক্ষ থেকে ঈদের উপহার হিসেবে শাড়ী লুঙ্গী বিতরণ

বিস্তারিত কমেন্টে