এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

অসুস্থ ছাত্রদলের হানিফকে দেখতে তার বাসায়-সিলেট বিএনপির নেতৃবৃন্দ

Daily Jugabheri
প্রকাশিত 24 March, Monday, 2025
অসুস্থ ছাত্রদলের হানিফকে দেখতে তার বাসায়-সিলেট বিএনপির নেতৃবৃন্দ

যুগভেরী ডেস্ক ::: সড়ক দুর্ঘটনায় আহত ও প্রচন্ড জ্বরে আক্রান্ত মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফকে দেখতে গতকাল রাতে তার মজুমদারীস্থ বাসায় যান মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

এসময় সাথে ছিলেন বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু , মোগলাবাজার থানা বিএনপির আহবায়ক আবুল হাসনাত, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায় সৈয়দ সারওয়ার সৈয়দ সারোয়ার রেজা , মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য মোঃ তছির আলী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাহেদ তালুকদার , বিএনপি নেতা সৈয়দ নজরুল ইসলাম ,যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী অসুস্থ ছাত্রদল নেতা হানিফের শয্যা পাশে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার খোজ খবর নেন।

 

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
24 March 2025

অসুস্থ ছাত্রদলের হানিফকে দেখতে তার বাসায়-সিলেট বিএনপির নেতৃবৃন্দ

বিস্তারিত কমেন্টে