এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

যুবদল নেতা আহমেদ রুবেল এর পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

Daily Jugabheri
প্রকাশিত 17 March, Monday, 2025
যুবদল নেতা আহমেদ রুবেল এর পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

 যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগরীর ৩৭ নং ওয়ার্ড যুবদলের অন্যতম যুব নেতা আহমেদ রুবেল এর পিতা রানা মিয়া গত (১৪ মার্চ) বেলা ১১:০০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন।

ওনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, সহযুদ্ধা আহমেদ রুবেল এর পিতার মৃত্যুতে তাঁর শোকাহত পরিবার-পরিজনদের মত আমরাও গভীরভাবে সমব্যাথী। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতের সর্বোচ্চ শিখরে স্থান দিন এবং পরিবারের সদস্যদের ধৈর্যধারণের তৌফিক দিন আমিন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
17 March 2025

যুবদল নেতা আহমেদ রুবেল এর পিতৃবিয়োগে সিলেট জেলা ও মহানগর যুবদলের শোক

বিস্তারিত কমেন্টে