এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প

Daily Jugabheri
প্রকাশিত 05 March, Wednesday, 2025
সিলেটে এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প

যুগভেরী ডেস্ক ::: সিলেটে এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১.৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর, সিলেটের আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসাইন।

 

এর আগে গেল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। শাহ মোঃ সজিব হোসাইন বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।’ এর উৎপত্তিস্থল ভারত-মায়ানমার সীমান্ত এলাকায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে।

তিনি আরও জানান, এটি মাঝারি মাপের ভূমিকম্প। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
05 March 2025

সিলেটে এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প

বিস্তারিত কমেন্টে