এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য : ইমদাদ চৌধুরী

Daily Jugabheri
প্রকাশিত 04 March, Tuesday, 2025
জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য : ইমদাদ চৌধুরী

যুগভেরী ডেস্ক ::: মাহে রমজান উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষ ও পথচারীদের নিয়ে ইফতার করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক গণ ইফতারের আয়োজন করেন তিনি।
এসময় ইমদাদ চৌধুরী বলেন, জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য। গত ১৭ বছরে পতিত স্বৈরাচার সরকার জনগণের পাশে ছিল না। জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত সময় কাটিয়েছিল তারা।
তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়ণ সহ্য করেও গত ১৭ বছরে বিএনপি জনগণের পাশে ছিল এবং এখনও বিএনপি জনগণের পাশে থেকে কাজ করছে। দেশে যখনই কোন মহামারী দূর্যোগ বন্যা ও করোনাকালীন কঠিন সময় এসেছে। সেই কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে এসে দাড়িয়েছে। কারণ বিএনপি জনগণের দল।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, শাহপরাণ থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, রহিম আলী রাশু, ফয়েজ আহমদ মুরাদ, জালাল উদ্দিন শামীম, নজির হোসেন, আবুল মোতাক্কাবির চৌধুরী সাকি, আবুল কালাম জাকারিয়া হোসেন, সামী চৌধুরী, আখতার হোসেন। দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ রাজু।-বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
04 March 2025

জনকল্যাণে কাজ করাই বিএনপির মূল লক্ষ্য : ইমদাদ চৌধুরী

বিস্তারিত কমেন্টে