
দক্ষিণ সুরমা প্রতিনিধি
আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আবদুল মুকিত এর বাড়িতে পুলিশ তল্লাশী চালিয়েছে। গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালায়। দক্ষিণ সুরমার ২৮ নং ওয়ার্ডের কাজিরখলা এলাকার মো. সুনু মিয়া ও পারুল বেগমের পুত্র মোহাম্মদ আবদুল মুকিত ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংঘঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। মুকিতের পারিবারিক সূত্র জানায় পুলিশ বাড়ীতে তল্লাশী করার সময় বাসার আসবাবপত্র ভাংচুর করে। মুকিতকে না পেয়ে পরিবারের সদস্যদের নানা ধরনের হুমকি প্রদান করে। আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবদুল মুকিত কয়েক বছর থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। প্রবাসে গিয়েও তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় হওয়ার পাশাপাশি বিএনপি-জামায়াত ও বাংলাদেশ ক্ষমতাসীন অন্তর্বর্তীকালিন ইউনুস সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক লেখালেখি করায় তার বাড়ীতে প্রশাসনের লোকজন হুমকি প্রদার করছে। এছাড়াও ৫ আগস্ট পরবর্তী সময়ে দুটি ষড়যন্ত্রমূলক মামলায় তাকে আসামী করা হয়েছে। এসব মামলার কারণে পুলিশ তার বাড়ীতে অভিযানে গিয়েছে বলে জানায় থানা পুলিশ। এই বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার উপর হামলার ঘটনার দুটি মামলায় আসামী করা হয়েছে। তাই পুলিশ অভিযানে গিয়েছিল। তবে পুলিশ খবর পেয়েছে সে নাকি প্রবাসে অবস্থান করে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করছে।
সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন