এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ইমজা’র নতুন কমিটিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

Daily Jugabheri
প্রকাশিত 02 February, Sunday, 2025
ইমজা’র নতুন কমিটিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

যুগভেরী ডেস্ক ::: ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব।  জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক বিজ্ঞপ্তিতে ইমজা’র নতুন সভাপতি যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির এবং সাধারণ সম্পাদক একাত্তর টেলিভিশনের রিপোর্টার সাকিব আহমদ মিঠু ও কোষাধ্যক্ষ মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার শুভ্র দাস রাজনসহ অন্যান্য পদে নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন।  অভিনন্দনবার্তায় তারা বলেন-নবনির্বাচিতদের নেতৃত্বে ইমজার কার্যক্রম আরো গতিশীল হবে। এছাড়া সিলেটে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে ইমজা আরও সুদৃঢ় ভূমিকা পালন করবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
02 February 2025

ইমজা’র নতুন কমিটিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন

বিস্তারিত কমেন্টে