এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

বছরের প্রথম দিনে সিলেট সীমান্তে আ ট ক দুই ভারতীয় নাগরিক

Daily Jugabheri
প্রকাশিত 01 January, Wednesday, 2025
বছরের প্রথম দিনে সিলেট সীমান্তে আ ট ক দুই ভারতীয় নাগরিক

যুগভেরী ডেস্ক ::: সিলেটের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

 

 

আটক দুই ভারতীয় নাগরিকের মধ্যে একজনের নাম ব্লোমিং স্টার (৩২)। তিনি ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার ওয়ামলিংক এলাকার মৃত কয়াইতের ছেলে। অপর ব্যক্তির নাম লোকাস (৫৫)। তিনি ভারতের শিলং এর ইস্ট খাসিয়া হিল জেলার বার্মন টিলা এলাকার মৃত গোমারু এর ছেলে।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়াইনঘাট সীমান্তের দমদমা নামক এলাকার সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় নাগরিক ব্লোমিং স্টার (৩২) কে এবং কলাউরা নামক এলাকার সীমান্ত পিলার ১২৩৬ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লোকাস (৫৫) কে আটক করা হয়।

 

 

অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে আটককৃত দুই ভারতীয় নাগরিককে থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান বলে জানায় বিজিবি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
01 January 2025

বছরের প্রথম দিনে সিলেট সীমান্তে আ ট ক দুই ভারতীয় নাগরিক

বিস্তারিত কমেন্টে