এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

Daily Jugabheri
প্রকাশিত ০৩ ডিসেম্বর, মঙ্গলবার, ২০২৪
ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

যুগভেরী ডেস্ক ::: ভারত সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এনিয়ে প্রস্তুতি চলছে। সোমবার (২ ডিসেম্বর) ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কবে নাগাদ পুতিন ভারত সফর করবেন- সেই সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

ক্রেমলিনের বরাত দিয়ে ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে পুতিন ২০২৫ সালের শুরুর দিকে ভারত সফর করতে পারেন।

ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভও নিশ্চিত করেছেন, পুতিন ২০২৫ সালের শুরুর দিকে ভারত সফর করবেন। তিনি বলেছেন, আমাদের নেতাদের মধ্যে চুক্তি আছে যে তারা বছরে একবার বৈঠক করবেন। এইবার আমাদের পালা। আমরা মোদির আমন্ত্রণ পেয়েছি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকের ফাঁকে মোদি-পুতিন সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে। প্রায় মাসেই তাদেই টেলিফোনে কথা হয়। চলতি বছরের জুলাইয়ে মস্কোতে দুই দিনের সফরে যান নরেন্দ্র মোদি। এরপর অক্টোবরে ব্রিকসের সামিটে রাশিয়ান শহর কাজানে যান মোদি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন