এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সিলেট মহানগর শাহপরান পশ্চিম থানা জামায়াতের কর্মী সমাবেশ

Daily Jugabheri
প্রকাশিত ১৯ নভেম্বর, মঙ্গলবার, ২০২৪
সিলেট মহানগর শাহপরান পশ্চিম থানা জামায়াতের কর্মী সমাবেশ

যুগভেরী ডেস্ক ::: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নিজেদের পরিপূর্ণ মুত্তাকি হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতাসম্পন্ন আদর্শবান সুনাগরিক তৈরীতে জামায়াতের সকল স্তরের জনশক্তিকে কাজ করতে হবে। মনে রাখতে হবে আমাদের মুল্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। বাংলাদেশের সবুজ ভুখন্ড থেকে ইসলামী আন্দোলকে নিশ্চিহ্নের ষড়যন্ত্র হয়েছে। জামায়াতের জনশক্তির উপর নির্যাতনের স্টীম রোলার চালানো হয়েছে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আজো ঠিকে রয়েছি। আর খুনীরা পালিয়ে গেছে। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আল্লাহর উপর ভরসা রেখে দ্বীনি দায়িত্ব পালন করতে হবে।

তিনি সোমবার রাতে সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২,২৩,২৪ ও ৩১নং ওয়ার্ড জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশে ২০২৫-২৬ সেশনের ওয়ার্ড দায়িত্বশীল মনোনয়ন করা হয়।

শাহপরান পশ্চিম থানা আমীর মো শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো নজরুল ইসলামের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর মো আব্দুর রব,থানা সহকারী সেক্রেটারি সোহেল আহমদ রিপন, মাওলানা আহমদ হোসাইন ও থানা আইন সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ সিদ্দিকী। উপস্থিত ছিলেন জামায়াত নেতা হামিদ বক্স মুহিন, ওমর ফারুক ইমন ও সাইফুল্লাহ মোহাম্মদ তোফায়েল প্রমুখ।

কর্মী সমাবেশে আগামী ২০২৫-২৬ সেশনের দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন প্রধান অতিথি। ২২নং ওয়ার্ড সভাপতি আব্দুল হালিম, সেক্রেটারি মাওলানা আব্দুল লতিফ, ২৩নং ওয়ার্ড সভাপতি সালেহ আহমদ, সেক্রেটারী মো ফারুক মিয়া, ২৪নং ওয়ার্ড সভাপতি আহমদ আল মাসউদ, সেক্রেটারী রুমেল আহমদ এবং ৩১নং ওয়ার্ড সভাপতি আশরাফুজ্জামান ও সেক্রেটারী জুলহাস আহমদকে মনোনীত করা হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন