এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন যুবক

Daily Jugabheri
প্রকাশিত ০৬ নভেম্বর, বুধবার, ২০২৪
জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন যুবক

যুগভেরী ডেস্ক ::: সিলেটের জৈন্তাপুর সীমান্তে ‘গুলিতে’ জমির আহমদ (২৩) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত যুবক উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে। আজ বুধবার (৬ নভেম্বর) বিকাল তিনটার দিকে সীমান্ত এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈলয় এ ঘটনা ঘটে। তবে এ বিষয়ে জৈন্তাপুর রাজবাড়ী বিজিবি ক্যাম্পের কোন বক্তব্য পাওয়া যায়নি।

 

জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়ার ছোড়া ছররা গুলিতে ঐ যুবক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান সিলেটভিউকে বলেন, ‘শুনেছি ভারতীয় খাসিয়ার ছোড়া ছররা গুলিতে ঐ যুবক নিহত হয়েছেন। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’

 

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৬ নভেম্বর ২০২৪

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন যুবক

ভিজিট করুন- www.jugabheri.com ( বিস্তারিত কমেন্টে )