এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

……………………………

গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

Daily Jugabheri
প্রকাশিত ০২ নভেম্বর, শনিবার, ২০২৪
গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

গোয়াইনঘাট সংবাদদাতা :: দেশের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিবাদ্যেকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার দিবসটির কর্মসূচির শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়।
বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা সমবায় অফিসার মো: কপিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের জিল্লুর রহমান এবং মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক শামীম আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহাকরী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সরোয়ার আলম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা দুর্নিতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, সমবায়ীদের মধ্য বক্তব্য রাখেন সৈয়দ ফখরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০২ নভেম্বর ২০২৪

গোয়াইনঘাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত

বিস্তারিত কমেন্টে