এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

ষড়যন্ত্রের শিকার সাংবাদিক ইসলাম আলীর মুক্তির দাবিতে মানববন্ধন

Daily Jugabheri
প্রকাশিত 05 October, Saturday, 2024

দৈনিক সোনালী কণ্ঠ’র সিলেট বিভাগীয় প্রধান ও সমাজসেবক মো. ইসালম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  শুক্রবার (৪ অক্টোবর) বেলা ২টায় গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্মুখে ছাত্র-জনতার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। ১৭ পরগণার বিশিষ্ট মুরব্বি ইলিয়াস মিয়ার সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা খেলাফত মজলিসের সহসাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তারা বলেন, সাংবাদিক ইসলাম আলী দীর্ঘদিন থেকে সিলেটসহ গোয়াইনঘাটবাসীর কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সবসময় প্রভাবশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে দুর্নীতি, অনিয়ম তাঁর লিখনির মাধ্যমে তুলে ধরেছেন। সম্প্রতি স্বৈরাচারী আওয়ামী লীগের দোসর  প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় তাকে ফিটিং মামলায় কারাগারে পাঠানো হয়েছে।  সাংবাদিক ইসলাম আলীর উপর দায়েরকৃত মিথ্যা মামলা তারই প্রমাণ। অভিলম্বে ইসলাম আলীর উপর করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তি দেওয়া না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ও সালিশি ব্যক্তিত্ব আবদূল্লা আল উবায়েদ, সিলেট জেলা শ্রমিক মজলিসের সহসভাপতি আবদুর রহিম, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সহসাংগঠনিক লোকমান উদ্দিন, ফতেপুর সিএনজি অটোরিকশা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মাইকেল, মুরুব্বি আফতাব উদ্দিন, উপজেলা যুবদল নেতা কেফাত উদ্দিন, শ্রমিক দলনেতা নাসির উদ্দিন, দৈনিক শ্যামল সিলেট’র স্টাফ রিপোর্টার নিজাম উদ্দিন টিপু, সিলেট ল’ কলেজ ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক হিলাল উদ্দিন শিপু, জেলা ছাত্রদল নেতা মো. গিয়াস রানা, উপজেলা ছাত্রদল নেতা নাজমুল ইসলাম মান্না, ফতেপুর ইউনিয়ন শিবিরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জান্নাহ ও সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মিন্না। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুরুব্বি শামসুল ইসলাম, আজির উদ্দিন, নুরুল ইসলাম, সাজিদ আহমদ, মোহাম্মদ আলী, ছাত্রদল নেতা মাহবুব আলম মুন্না, জোবায়েদ আহমদ, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম জুনেদ, হাফিজ মিজান আহমদ, নেহাল প্রমুখ।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
05 October 2024

ষড়যন্ত্রের শিকার সাংবাদিক ইসলাম আলীর মুক্তির দাবিতে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে