এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

পায়রা সমাজকল্যাণ সংঘের ফ্রি ডেন্টাল ক্যাম্প সম্পন্ন

Daily Jugabheri
প্রকাশিত ০৫ অক্টোবর, শনিবার, ২০২৪

“দাঁতের যতড়ব সবার জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্পন্ন হয়েছে পায়রা সমাজকল্যাণ সংঘ আয়োজিত ফ্রি ডেন্টাল ক্যাম্প। শুক্রবার সকালে মেডিপ্লাস টু পেস্ট, টু ব্রাশ এন্ড ডেন্টাল ফ্লস এর সৌজন্যে অনুষ্ঠিত এ ডেন্টাল ক্যাম্পের শুভ উদ্ধোধন করেন পায়রা সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু।

অর্ধদিন ব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের শতাধিক রোগীকে চিকিৎসা ও ব্যাবস্থাপত্র প্রদান করেন ডাঃ মুহাম্মদ হাসানুল বান্না, ডাঃ শাহ সাফওয়ান আহমেদ সায়েম, ডাঃ সালমা আক্তার, ডাঃ তানজু জান্নাত ও ডাঃ আহবাব আহমদ চৌধুরী।

এর আগে উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপদেষ্টা জুবায়ের আহমদ, আলী মোস্তফা মিশকাতুন নুর, মুফতি আব্দুল খাবির, মুসাদ্দিকুন্নবী, নিয়াজ মোহাম্মদ আজিজুল করীম, আনোয়ার হোসাইন, বাবলা জায়গীরদার, শাহিন আহমদ ও শাহেদুর রহমান শাবলু প্রমূখ।  বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০৫ অক্টোবর ২০২৪

পায়রা সমাজকল্যাণ সংঘের ফ্রি ডেন্টাল ক্যাম্প সম্পন্ন

বিস্তারিত কমেন্টে