এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত time ago 47 minutes
হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু

যুগভেরী ডেস্ক ::: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আদিয়ান ও ইয়াসিন নামের শিশু দুটির বয়স ৪ মাস ও ১০ মাস ; বাড়ি সিলেট সদর ও হবিগঞ্জ সদর এলাকায়। সম্প্রতি হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাদের।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২৪ সেপ্টেম্বরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ নিয়ে বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের। যাদের বেশিরভাগই শিশু।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও ১৫৫ জন।

সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে সংশ্লিষ্ট রোগী ভর্তি রয়েছে ৬৩২ জন।

চিকিৎসকরা জানান, যেসব শিশু মারা গেছে, তাদের বেশিরভাগেরই টিকা দেওয়া হয়নি। এছাড়াও পুষ্টিহীনতা, হৃদরোগ, নিউমোনিয়া, জন্ডিসসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিল তারা। হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির পাশাপাশি, সচেতনতা তৈরি করতে কাজ করছেন সংশ্লিষ্টরা

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
24 September 2026

হাম উপসর্গে সিলেটে ২ শিশুর মৃত্যু

বিস্তারিত কমেন্টে