এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

Daily Jugabheri
প্রকাশিত time ago 14 hours
শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

যুগভেরী ডেস্ক ::: শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সিলেট এসে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন। ওসমানী হাসপাতালের চিকিৎসকদের সময়মত হাসপাতালে না আসা ও সময়ের আগেই হাসপাতাল ছেড়ে চলে যাওয়া নিয়ে আলোচনার মধ্যেই সিলেটের এই প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসছেন মন্ত্রী।

একইদিনে স্বাস্থ্যমন্ত্রী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও পরিদর্শন করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে বুধবার (২ সেপ্টেম্বর) জারি করা সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সকাল ৭টায় বিমানযোগে সিলেটের উদ্দেশে যাত্রা করে সকাল ৭টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

সকাল ৮টা ১৫ মিনিটে সিলেট সার্কিট হাউজে পৌঁছানোর পর সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাবেন স্বাস্থ্যমন্ত্রী।

এরপর সকাল ১১টায় তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করবেন। দুই হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে সিলেটের স্বাস্থ্যসেবা পরিস্থিতি, চিকিৎসা কার্যক্রম ও অবকাঠামোগত বিষয়গুলো সরেজমিনে দেখবেন মন্ত্রী।

হাসপাতাল পরিদর্শন শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে ফেরার কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টা ৩০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সিলেট সার্কিট হাউজ ত্যাগ করবেন স্বাস্থ্যমন্ত্রী। বিকেল ৪টায় বিমানবন্দরে পৌঁছে সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশে বিমানে রওনা হবেন। বিকেল ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সড়কপথে মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে সেখানে পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে। সফরে মন্ত্রীর একান্ত সচিব তার সফরসঙ্গী হিসেবে থাকবেন।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
03 September 2026

শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী হাসপাতালে

বিস্তারিত কমেন্টে