এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই সফর, ১৪৪৮ হিজরি

……………………………

সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের

যুগভেরী ডেস্ক ::: সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা থামছেই না। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও দুই শিশু মারা গেছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে সিলেটে মারা গেছে ১০৭ জন।

বুধবার (২২ জুলাই) সকালে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি। তবে উপসর্গ নিয়ে নতুন করে ৭১ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মারা যাওয়া দুই শিশুর একজনের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়, অন্যজনের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় হাম ও রুবেলায় আক্রান্ত হয়েছেন মোট ৫৬৮ জন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২২৭ জন সন্দেহভাজন হাম রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি ৮৩ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৭৬ জন।

স্বাস্থ্য বিভাগের সবশেষ হিসাব অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে মারা গেছেন ১০৩ জন, আর পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে মৃত্যু হয়েছে চারজনের। দুই ধরনের মৃত্যু মিলিয়ে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১০৭ জনে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
২২ জুলাই ২০২৬

সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের

বিস্তারিত কমেন্টে