এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

……………………………

ঐতিহ্যবাহী স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির সমন্বয়ক কমিটির প্রথম সভা অনুষ্টিত

Daily Jugabheri
প্রকাশিত ০১ সেপ্টেম্বর, রবিবার, ২০২৪

সিলেট সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সামাজিক সংগঠন স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির সমন্বয়ক কমিটির প্রথম সভা অনুষ্টিত হয়েছে। শনিবার রাত ৯ টায় প্রধান সমন্বয়ক মহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে ও সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাজাইয়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক মির্জা দুলাল আহমদ। সভায় সমিতির বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সমিতির কার্যালয় সংস্কার কার্যক্রমের আর্থিক তহবিল সংগ্রহ ফান্ড পরিচালনার জন্য ৪ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন, এ কমিটির সদস্যরা হলেন, প্রধান সমন্বয়ক মুহিবুর রহমান মুহিব, সহ-সমন্বয়ক মো. নূরুল হক স্বপন, আতিকুর রহমান ফরহাদ ও মেহেদী হাসান সাজাই। সমিতির কার্যালয় সংস্কার কাজের তদারকির কাজে স্ব-শরীরে উপস্থিত থেকে সংস্কার কার্যক্রম পরিচালনার জন্য গঠন করা হয় উপ-কমিটি। এ কমিটিতে রয়েছেন, সহ-সমন্বয়ক আব্দুল মুমিন পান্না, আবু হানিফ তুহিন, মঈনুল ইসলাম ইমন, মাহিদুল ইসলাম মোহন, সামসুজ্জামান সামস্ । এ ছাড়া সমিতির সকল সংস্কার কাজের অগ্রগতির বিষয় এলাকাবাসীকে অবগত করার জন্য সহ-সমন্বয়ক মো. আব্দুল মালেক(এম এ মালেক)এর নেতৃত্বে উপ-প্রচার কমিটি গঠন করা হয়। উপ-প্রচার কমিটির অন্যান্য সহ-সমন্বয়কবৃন্দরা হলেন, সুজন আহমদ, মাসুদ রানা,কায়সার আহমদ পাপ্পু, সালমান সাবের, রায়হান ইসলাম, সাদ্দাম আহমেদ, রাজু আহমদ, মিনহাজ হোসেন,ফাহিম আহমদ, জুনেল আহমদ, হৃদয় আহমদ সহ সমিতির সকল সদস্যবৃন্দ।  প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
০১ সেপ্টেম্বর ২০২৪

ঐতিহ্যবাহী স্বর্ণশিখা সমাজ কল্যাণ সমিতির সমন্বয়ক কমিটির প্রথম সভা অনুষ্টিত

বিস্তারিত কমেন্টে