এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

মায়িশা ইসলাম পিউ গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

Daily Jugabheri
প্রকাশিত 13 May, Monday, 2024

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে মায়িশা ইসলাম পিউ।  সে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের ছাত্রী। সাংবাদিক ফখরুল ইসলাম ও সাংবাদিক মনিকা ইসলামের মেয়ে পিউ পিইসি ও জেএসসি পরীক্ষায়ও কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। ভালো ফল অর্জনের জন্য পিউ তার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং সকলের দোয়া চেয়েছে।  পিউর বাবা ফখরুল ইসলাম দৈনিক উত্তরপূর্ব’র বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক দেশ রূপান্তরের সিলেট ব্যুরো চিফ হিসেবে কর্মরত এবং তার মা মনিকা ইসলাম দৈনিক উত্তরপূর্ব’র জ্যেষ্ঠ সহসম্পাদক পদে কর্মরত।  প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
13 May 2024

মায়িশা ইসলাম পিউ গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে

বিস্তারিত কমেন্টে