এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

চাঁদনীঘাট থেকে জুয়া খেলার অভিযোগে আটক ৬

Daily Jugabheri
প্রকাশিত 13 March, Wednesday, 2024

যুগভেরী ডেস্ক ::: সিলেটের দক্ষিণ সুরমায় জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে দক্ষিণ সুরমার চাদঁনীঘাট এলাকা থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- জালাল উদ্দিন (৩৫), আবদুর রহিম (৫০), অরুন পাল (৪২), আলিভ হোসেন (৩০), আব্দুর রহিম (৩৫) ও কামাল হোসেন (২৮)।

এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- এ ৬ জন জান্ডু-মুন্ডু নামক জুয়া খেলছিলো। এসময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
13 March 2024

চাঁদনীঘাট থেকে জুয়া খেলার অভিযোগে আটক ৬

বিস্তারিত কমেন্টে