এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২

৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

……………………………

সুনামগঞ্জে নিজ ঘরে মা-ছেলেকে কুপিয়ে হত্যা

Daily Jugabheri
প্রকাশিত ২৯ অক্টোবর, মঙ্গলবার, ২০২৪

যুগভেরী ডেস্ক :::

সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় একটি বাসা থেকে মা ও ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে শহরের এসপি বাংলা এলাকার বাসার মেঝেতে লাশ দুটি পড়ে থাকতে দেখা যায়। নিহতরা হলেন-মৃত শহিদুল মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৫০) ও তার ছেলে মিনহাজ (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই বাসার গৃহকর্মী এসে দেখেন ঘর খোলা ও মা-ছেলের লাশ মাটিতে পড়ে আছে। বিষয়টি তিনি নিহতদের স্বজনদের জানান। স্বজনরা খবর পেয়ে এসে দ্রুত পুলিশকে বিষয়টি জানান।

পুলিশের তথ্য অনুযায়ী, ফরিদা বেগম তার ছেলের সঙ্গে ওই বাসায় থাকতেন। একই বাড়ির অন্য এক কক্ষে তার খালাতো বোন ও বোনের ছেলে ভাড়া থাকতেন।

সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের পর থেকে বাসায় থাকা ফরিদা বেগমের খালাতো বোনের ছেলে ফয়সাল ও ফাহমিদ পলাতক রয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন