এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে সিসিকের অভিযান, নগদ অর্থ আদায়

Daily Jugabheri
প্রকাশিত 07 March, Thursday, 2024

পানির অবৈধ সংযোগ বন্ধ ও বকেয়া বিল আদায়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত বুধবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে সিলেট সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নগরীর ০৮ নং ওয়ার্ডের পাঠানটুলা এলাকার একটি কমিউনিটি সেন্টার ও ০৯ নং ওয়র্ডের এতিম স্কুল রোডে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা চালিয়ে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার নগদ অর্থ আদায় করা হয়।

প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিত দেবের নেতৃত্বে ও সিলেট মহানগর পুলিশের একটি দলের সগযোগিতায় অভিযানে সহকারি প্রকৌশলী এনামুল হক তাপাদার, সহকারী প্রকৌশলী আবু সাঈদ সামি, উপ—সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম ও প্রধান নলকূপ পরিদর্শকসহ সিসিকের পানি শাখার বিভিন্ন কর্মকর্তা—কর্মচারি উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
07 March 2024

পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে সিসিকের অভিযান, নগদ অর্থ আদায়

বিস্তারিত কমেন্টে