এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট সীমান্তে ১৬৮ বোতল ভারতীয় মদ, ২ এয়ারগান ও ওষুধসহ ১.৫৩ কোটি টাকার পণ্য জব্দ

Daily Jugabheri
প্রকাশিত time ago 10 hours
সিলেট সীমান্তে ১৬৮ বোতল ভারতীয় মদ, ২ এয়ারগান ও ওষুধসহ ১.৫৩ কোটি টাকার পণ্য জব্দ

নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ, এয়ারগান, ওষুধসহ প্রায় ১ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ অক্টোবর) রাতে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একাধিক বিশেষ অপারেশন দল গোয়াইনঘাট উপজেলার সোনারহাট, সংগ্রাম, বিছনাকান্দি এবং জৈন্তাপুর উপজেলার ডিবিরহাওর সীমান্ত এলাকায় অভিযান চালায়।

অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কায়দায় ফলের ক্যারেটের মধ্যে ডিআই পিকআপে লুকিয়ে রাখা ১৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়া অন্য একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় এয়ারগান এবং বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫৩ লাখ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা হয়েছে। আটক মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
08 October 2026

সিলেট সীমান্তে ১৬৮ বোতল ভারতীয় মদ, ২ এয়ারগান ও ওষুধসহ ১.৫৩ কোটি টাকার পণ্য জব্দ

বিস্তারিত কমেন্টে