এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন

Daily Jugabheri
প্রকাশিত time ago 8 hours
সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন

যুগভেরী ডেস্ক ::: সিলেট নগরীর যানজট নিরসন এবং হকারদের সমস্যা সমাধানের লক্ষ্যে হকারদের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। এ সময় তিনি সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে হকার নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা, দুর্ভোগ ও দাবি-দাওয়া তুলে ধরেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন হকার নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং তাদের সমস্যা ও দাবিগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় নগরীর যানজট নিরসনের পাশাপাশি হকারদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যকর, বাস্তবসম্মত ও মানবিক সমাধান নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। নগরবাসীর স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি হকারদের জীবিকা ও স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে একটি টেকসই উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সিলেট নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষার পাশাপাশি হকারদের পুনর্বাসন ও জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি গ্রহণযোগ্য সমাধান প্রতিষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
28 September 2026

সিলেট নগরীর যানজট নিরসন ও হকার সমস্যা সমাধানে প্রস্তাবিত স্থান পরিদর্শন

বিস্তারিত কমেন্টে