এশিয়ার প্রাচীনতম বাংলা সংবাদপত্র প্রথম প্রকাশ ১৯৩০

প্রিন্ট রেজি নং- চ ৩২



……………………………

সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত

Daily Jugabheri
প্রকাশিত time ago 5 hours
সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত

যুগভেরী ডেস্ক ::: সিলেটের জাফলংগামী পর্যটকদের চোরাচালানবিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের সিলেট অঞ্চলের পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা।

পুলিশ সুপার জানান, জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় জাফলং থেকে কম্বল কিনে ফেরা এক পর্যটকের বাস থামিয়ে হেনস্থা ও অন্যায্য জিজ্ঞাসাবাদের অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে চূড়ান্ত আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আইন অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহন থামিয়ে তল্লাশি চালানোর ক্ষমতা পুলিশের রয়েছে। তবে তল্লাশির নামে অন্যায় সুবিধা আদায় বা কাউকে অযথা বিব্রত করা অপরাধ। সীমান্তঘেঁষা এলাকায় চোরাচালান প্রতিরোধে তৎপরতা জোরদার থাকলেও সাধারণ পর্যটকরা যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে স্যোশাল মিডিয়ায় শেয়ার করুন
18 September 2026

সিলেটে পর্যটকদের হয়রানি, ৪ পুলিশ সদস্য বরখাস্ত

বিস্তারিত কমেন্টে